সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আমার নারী ভক্ত অনেক: জায়েদ খান

অনলাইন ডেস্ক :

অনেকে বলেন চিত্রনায়ক জায়েদ খানের কোনো ভক্ত নেই। যদিও তিনি তা মানতে নারাজ। বরং তার দাবি, অসংখ্য ভক্ত আছে তার। সেইসব ভক্তের মধ্যে নারীর সংখ্যা বেশি। আর তার অনেক নারী ভক্তই আল্লাহর কাছে তাকে চান বলে দাবি করেছেন জায়েদ খান।সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে জায়েদকে বলতে শোনা গেছে, ‘আমার নারী ভক্ত অনেক। নারীরা অনেক ভালোবাসে আমাকে। হয়ত আমি ব্যাচেলর তাই।

তবে আমাকে তারা নোংরাভাবে কিছু দেখে না। আমার ফেসবুকে প্রায় তিন ভাগের আড়াই ভাগই মেয়ে। আমার যত ফোন আসে সব মেয়েদের থেকে। আমি যত উপহার পাই সব মেয়েদের। এককথায় আমি মেয়ের কাছে থেকে যত প্রেমের প্রস্তাব পেয়েছি সেটা অবিশ্বাস্য।জায়েদ আরও বলেন, ‘অনেক মেয়ে এখনও বিয়ে করছে না, শুধু আমাকে পাবার আশায়। এমনও মেয়ে আছে যারা আল্লাহর কাছে আমাকে প্রতিনিয়ত চাচ্ছে। আমি অনেক মেয়েকেই বলি, আগুনের পিছনে ছুটলে হাত পুড়ে যাবে। তোমরা তোমাদের মতো বিয়ে করে নাও। আমি আগুন, সব নারীকে জ্বালাতে চাই।’

বিয়ে করবেন কি না-জানতে চাইলে বলেন, ‘সেটা এখনও সিদ্ধান্ত নিইনি। আরও কিছু সুন্দরীরা জ¦লুক, কিছু মানুষ জ¦লুক তারপর বিয়ে নিয়ে ভাবব। সত্যি বলতে আমার নারীপ্রিয়তা ভালো লাগে। তবে সেটা নোংরাভাবে না।’এদিকে মুক্তির অপেক্ষায় আছে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি। জাহিদ হাসানের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ। এই ছবিতে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে তাকে।