সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

দিনাজপুরে ট্রাকচাপায় ভ্যানচালক ও আরোহী নিহত, আটক ১

দিনাজপুরের পাবর্তীপুরে ট্রাকচাপায় আরোহীসহ ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকচালককে আটকের দাবি করেছে পাবর্তীপুরের মডেল থানা পুলিশ।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁন্দাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আবুল কালাম (৫০) ধুপিপাড়ার মীর্জা সুলতানের ছেলে। আরোহী আশরাফুল ইসলাম (২৫) আব্দুল মান্নানের ছেলে। সম্পর্কে আবুল কালাম হচ্ছেন আশরাফুলের খালু।

পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, পরিত্যক্ত পলিথিন টোকানোর জন্য ভ্যান চালিয়ে রাস্তায় চলার সময় চাঁন্দাপাড়া এলাকায় ট্রাকের চাপায় দুর্ঘটনাস্থলে আরোহী আশরাফুল ইসলাম এবং ভ্যানচালক আবুল কালাম নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাক জব্দ এবং চালক রিয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।

মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বজনরা বলে জানান ওসি।

—ইউএনবি