সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

আসছে মাইলসের নতুন গান

অনলাইন ডেস্ক :

আশির দশকে দারুণ জনপ্রিয়তা পাওয়া ব্যান্ডদল মাইলস দেশের সংগীতাঙ্গন দাপিয়ে বেরিয়েছে দীর্ঘদিন। একের পর উপহার দিয়েছে ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি আগুন জ¦লে’, ‘আজ জন্মদিন তোমার’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান। তবে দীর্ঘ সময় নতুন গানের খবরে নেই মাইলস। এ নিয়ে শ্রোতা-ভক্তরা প্রায়ই আক্ষেপ করতেন। অবশেষে সেই আক্ষেপের পালা শেষ হচ্ছে। নতুন গান তৈরি করছে মাইলস। গানটির নাম এখনও ঠিক হয়নি। রেকর্ডিংয়ের কাজ চলছে।

আসছে আগস্টে মিউজিক ভিডিও আকারে গানটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির দলনেতা হামিন আহমেদ। তিনি বলেন, ‘দীর্ঘ সময় পর মাইলস শ্রোতাদের নতুন গান উপহার দিতে যাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বেশ আনন্দিত। এর আগে বিভিন্ন সমস্যার কারণে আমরা নতুন কোনো গান নির্মাণে সময় দিতে পারিনি। এবার আর দেরি করতে চাচ্ছি না। মাইলস ভক্তদের এ বছরের জুলাই অথবা আগস্টের শুরুতেই নতুন গান উপহার দেবো আমরা।

গানের কথা ও সুর সম্পন্ন হয়েছে। এখন ফাইনাল রেকর্ডের আগে রিহার্সেল চলছে। রেকর্ডিং শেষ হলে আমরা গানটির মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি নেবো।’ হামিন আহমেদ আরও বলেন, ‘মাইলসের বিগত দিনের গানগুলোর আমেজ মাথায় রেখেই নতুন গানটি তৈরি হচ্ছে। সেভাবেই লেখা হয়েছে ও সুর করা হয়েছে। শ্রোতারা গানটি শুনেই যেন মাইলসকে অনুভব করতে পারেন। ব্যান্ডের সবাই মিলেই আমরা গানটি লিখেছি ও সুর করেছি। দলগত প্রচেষ্টাতেই নতুন গানটি তৈরি করা হচ্ছে। আমরা আশাবাদী গানটি মাইলস ভক্তদের মন জয় করবে।’