সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

শ্রীবরদীতে বক্স কালভার্টে ধসে যোগাযোগ ব্যহত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে বক্স কালভার্ট ধসে যাওয়ায় যোগযোগ ব্যহত হচ্ছে। শ্রীবরদী-জালকাটা-গিলাগাছা হয়ে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলায় যাওয়ার সড়কের উপর নির্মিত কালভার্টির ঢালাই ভেঙে গিয়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

বুধবার (৩ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জালকাটা গ্রামের রাজু ব্রিক্সস সংলগ্ন বক্স কালভার্টের ওপরের অংশ ভেঙে গেছে। এই সড়ক দিয়ে শ্রীবরদী থেকে জালকাটা, ষাইটকাকড়া, গড়গড়িয়া, গিলাগাছা ও ঝিনাইগাতী উপজেলার কুচিনীপাড়া সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার লোকজন প্রতিদিন যাতায়াত করে।

গুরুত্বপূর্ণ সড়কটির এ বক্স কালভার্ট দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সত্ত্বে মেরামতের কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে ভাঙা অংশের পাশ দিয়ে সিএনজি, অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান সহ বিভিন্ন ছোট যানবাহন চলাচল করলেও বড় যানবাহন যেতে পারছে না। এতে করে কৃষকরা উৎপাদিত ধান বাজারে আনতে গিয়ে বিপাকে পড়েছে। পথচারী মো. জাহাঙ্গীর আলম (৩২), কৃষক মো. হুরমুজ আলী (৬০) বলেন, র্দীর্ঘদিন থেকে বক্সকালভার্টির এ অবস্থা। কিন্তু কেউ ঠিক করার উদ্যোগ নেয়নি। তাই ঝঁকি নিয়ে আমাদের প্রতিদিনই চলাচল করতে হচ্ছে।

উপজেলা প্রকৌশলী মশিউর রহমান বলেন, বিষয়টি অবগত হয়েছি। দ্রুত মেরামতের জন্য প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছি। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।