সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

আপডেটেড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার একটি রি-রোলিং মিলে বিস্ফোরণে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার জনে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ইটনা উপজেলার ফজর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৫), আলমগীর(৩০) ও রাজবাড়ীর নিয়ন (২০)।

আহত চারজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ইলিয়াস মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, তার ৯৮ শতাংশ পুড়ে গেছে।

এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিয়নের মৃত্যু হয়। তার ৯৭ শতাংশ পুড়ে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রি-রোলিং মিলের শ্রমিকরা লোহা গলানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন।

পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শংকরকে মৃত ঘোষণা করেন।

—ইউএনবি