সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

প্রকাশ্যে র‌্যামন-পিটের প্রেমের গুঞ্জন

অনলাইন ডেস্ক :

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল দুজনকে ঘিরে। একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন, ডেট করছেন। তবে এবার গুঞ্জনই সত্য হতে যাচ্ছে। নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনতে যাচ্ছেন হলিউড তারকা ব্রাড পিট ও জুয়েলারি ডিজাইনার ইনেস ডি র‌্যামন। শোনা যাচ্ছে, সংসার পাতার জন্য প্রস্তুত দুজন। ইউএস উইকলি অনুসারে, ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ তারকা তার নতুন প্রেমিকার কাছে নিজের অনুভূতি স্বীকার করেছেন এবং একসাথে তাদের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করেছেন।

দুজনের সাথে সংশ্লিষ্ট এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ‘এই জুটি তাদের নতুন সম্পর্কের বিষয়ে পজিটিভ ইঙ্গিত দিয়েছে। তাদের রোম্যান্স শক্তিশালী হচ্ছে। তারা একে অপরকে সময় দিচ্ছেন এবং নিজেদের ভবিষ্যতের বিষয়ে তারা সিরিয়াস।’ সূত্রটি আরো জানায়, “তাদের সম্পর্ক এখনো মোটামুটি নতুন, কিন্তু তাদের বোঝাপড়া ভালো চলছে। তারা ইতোমধ্যে একে অপরকে ভালোবাসি’ বলেছেন। নতুন সংসার পাততেও প্রস্তুত দুজন।

ব্যস্ত সময়সূচির মাঝেও পিট তার প্রেমিকাকে সময় দিচ্ছেন।’ পিট এবং জুয়েলারি ডিজাইনার ইনেস ডি র‌্যামন প্রথমবার ২০২২ সালের নভেম্বরে একসাথে হয়েছিলেন। লস অ্যাঞ্জেলেসে একটি বোনো কনসার্টে যোগ দিতে গিয়ে একে অপরের ঘনিষ্ঠ হন দুজন। তারপর এই জুটিকে পিটের ৫৯তম জন্মদিনে এবং মেক্সিকোতে তাদের নববর্ষের অনুষ্ঠানে যাওয়াসহ বেশ কয়েকটি আউটিংয়ে একসাথে দেখা গিয়েছিল। জমিয়ে নতুন প্রেম উপভোগ করছেন এই জুটি। এখন দেখার বিষয়, প্রকাশ্যে কবে নিজেদের সম্পর্কের ঘোষণা করেন তারা। সেই অপেক্ষায় রয়েছেন ভক্তরাও। সূত্র : ইউএস উইকলি