সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

নাপলির শিরোপা উৎসবের রাতে গুলিতে ১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

৩৩ বছরের খরা কাটিয়ে ম্যারাডোনা যুগের পর প্রথম সিরি ‘আ’ শিরোপা জিতে নাপোলি। নাপোলির লিগ শিরোপা জয়ের উৎসব চলকালে গতরাতে গুলিবর্ষণে ২৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার গণমাধ্যমের রিপোর্টে একথা বলা হয়েছে। ইতালির দক্ষিণাঞ্চলীয় শহরে ওই ঘটনায় আহত হয়েছেন আরও তিন ব্যক্তি। তবে ফুটবল উৎসবের অংশ হিসেবে গুলিবর্ষণের ওই ঘটনাটি ঘটেছে, নাকি এটি সন্ত্রাসী ঘটনা সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি বলে উল্লেখ করেছে দৈনিক কোরিয়রা ডেলা।

আরেক পত্রিকা লা স্ট্যাম্পার খবরে বলা হয়, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া ওই ব্যক্তি স্থানী মাফিয়া গ্রুপের সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে লা স্ট্যাম্পার খবরে আরও বলা হয়েছে উদযাপনের সময় ছুরিকাঘাত, আতশবাজি পোড়ানোর সময় পুড়ে এবং এর ধোয়ায় শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে অন্তত ২০০ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার উদিনেসের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে ৫ ম্যাচ হাতে রেখে ৩৩ বছর পর লিগ শিরোপা নিশ্চিত হওয়ার ঘটনায় পুরো শহরটিই উৎসবের নগরীতে পরিণত হয়।