সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক :

ওয়ানডে বিশ্বকাপের আগে আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দিবে দক্ষিণ আফ্রিকা। সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে খেলবে প্রোটিয়ারা। শুক্রবার সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ৩০ আগস্ট ডারবানে টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অজিদের সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের অবসরের পর প্রথম টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এখনও ফিঞ্চের পরিবর্তে টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

টি-টোয়েন্টি সিরিজের পরের দু’টি ম্যাচও ডারবানে হবে যথাক্রমে- পহেলা সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর। ব্লয়েমফন্টেইনে ৭ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ব্লয়েমফন্টেইনেই ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। ১৫ সেপ্টেম্বর সেঞ্চুরিয়ানে হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।

জোহানেসবার্গে ১৭ সেপ্টেম্বর পঞ্চম ও শেষ ওয়ানডে দিয়ে শেষ হবে সিরিজ। সর্বশেষ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিলো অস্ট্রেলিয়া। ঐ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিলো দু’দল। ওয়ানডে ৩-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকা ও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি :
টি-টোয়েন্টি
৩০ আগস্ট : প্রথম টি-টোয়েন্টি, ডারবান
১ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, ডারবান
৩ সেপ্টেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, ডারবান
ওয়ানডে
৭ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে, ব্লয়েমফন্টেইন
৯ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে, ব্লয়েমফন্টেইন
১২ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে, পচেফস্ট্রুম
১৫ সেপ্টেম্বর : চতুর্থ ওয়ানডে, সেঞ্চুরিয়ন
১৭ সেপ্টেম্বর : পঞ্চম ওয়ানডে, জোহানেসবার্গ