সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অপু-বুবলীকে চুপচাপ থাকার পরামর্শ ডিপজলের

অনলাইন ডেস্ক :

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে শাকিব খান ইস্যুতে চুপ থাকার পরামর্শ দিলেন ডিপজল। সম্প্রতি শাকিব ও বুবলী অধ্যায়ের সমাপ্তি ইস্যুতে শাকিবের মন্তব্যের বিপরীতে পাল্টা মন্তব্য ছোড়েন বুবলী। যা নিয়ে চলছে সমালোচনা। এমতাবস্থায় শাকিবের ব্যক্তি জীবনে তৃতীয়পক্ষের ‘নাক গলানো’ বন্ধ করা উচিত বলে মনে করেন ডিপজল। শাকিবের দুই সাবেকের উদ্দেশে ডিপজল বলেন, ‘অপু-বুবলীর কাছে রিকোয়েস্ট তোমরা চুপচাপ থাকো।

কোনো কিছু হলেই মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে লোকজনকে জানালে তারা আমাদেরই খারাপ জানবে। চুপ থাকো।’ শাকিবকে নিয়ে যা আরম্ভ হয়েছে এসব বন্ধ করা উচিত জানিয়ে ডিপজল গণমাধ্যমে বলেন, মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে তারাও তো একাধিক বিয়ে করে, তাহলে দোষের কী? শাকিব যদি একাধিক বিয়ে করে রাখতে পারে, এটা তার ব্যাপার।

তাহলে আপনাদের সমস্যা কোথায়? তার যথেষ্ট সামর্থ আছে বিয়ে করে খরচ দেওয়ার। তার ব্যক্তিগত এসব নিয়ে কথা বলা মাখামাখি বদনাম বন্ধ করা উচিত। বরং শাকিবকে একটু ভালো পরামর্শ দেওয়া উচিত। যাতে তার আরও ভালো কিছু করার থাকে। তার ভাষ্যে, ‘নায়ক শাকিব খান সৃষ্টির পিছনে আমার হাত আছে। তার জন্ম হয়েছে আমার ছবি ‘কোটি টাকার কাবিন’র মাধ্যমে। ফিল্মে একজন শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। সে অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে।’