সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তার সিনেমা মুক্তি মানেই দর্শকের মাঝে অন্যরকম উন্মাদনা। আর এটি যদি হয় কোনো বিশেষ দিবসকে কেন্দ্র করে তাহলে তো কোনো কথাই নেই। আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির কথা জানিয়েছেন শাকিব।

পোস্টে একটি পোস্টারের মাধ্যমে ‘প্রিয়তমা’সিনেমার ফার্স্ট লুক অর্থাৎ প্রথম ছবি প্রকাশ করেন শাকিব। ছবিতে দেখা যাচ্ছে- লম্বা চুল, পেছনে ঝুঁটি করা, বিষণœ চেহারায় ঠোঁটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যাত্রা শুরু’। সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘প্রিয়তমা’ ‘ঈদুল আজহা’।নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, ‘প্রিয়তমা’ প্রথম লুক প্রকাশ করেছি।

শুটিং চলছে এই সিনেমার মাধ্যমে একেবারে নতুন লুকে দেখা যাবে শাকিব খানকে। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। আরশাদ আদনানের প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।