সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

‘নোবেলের প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে’

অনলাইন ডেস্ক :

মঞ্চে মাতলামি করার জন্য ২৭ এপ্রিল সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের দিকে জুতা ও বোতল ছুড়ে মারেন দর্শকরা। এ ঘটনার জের ধরেই সম্প্রতি নোবেলের স্ত্রী নোবেলকে পাকাপাকিভাবে ডিভোর্স দেন। আর ডিভোর্সের পরই এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন স্ত্রী সালসাবিল। গায়ক নোবেল মাকাসক্ত হওয়ায় অনেক আগে থেকেই সেপারেশনে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। সম্প্রতি মঞ্চে মাতলামির ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হলে সালসাবিল গায়কের সঙ্গে পাকাপাকিভাবে বিবাহবিচ্ছেদ ঘটান।

এরপর ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে গায়কের স্ত্রী জানান, ‘আমি আমার পারিবারিক সিদ্ধান্তে নোবেলের সঙ্গে ডিভোর্সের কাজ সম্পন্ন করলাম, ধন্যবাদ।’ মাদক ছাড়তে না পারায় প্রকাশ্যে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত সবাইকে জানানোর অপরাধে সালসাবিলকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন গায়ক নোবেল। ফোনে নোবেল হুমকি দিয়েছেন যে, বেশি কিছু বললে নাকি দুই মিনিটের মধ্যে ‘গুম’ করে দেয়া হবে সালসাবিলকে।

এদিকে সালসাবিল জানিয়েছেন, সাম্প্রতিক কিছু ঘটনার পর আবারও শেষবারের মতো নোবেলকে মাদক ছাড়তে অনুরোধ করেন তিনি। কিন্তু নোবেল মাদক ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন। এমন হুমকি পাওয়ার পরও সত্য বলতে পিছিয়ে যাননি সালসাবিল। অশ্রুসিক্ত চোখে বিভিন্ন সংবাদমাধ্যমে নোবেল প্রসঙ্গে সালসাবিল আরও জানান, প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের। নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে ও (নোবেল) শুধু একা দায়ী নয়। ওর পেছনে আছে দেশের ক্ষমতাসীন লোকজন। প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যবসায়ী, এয়ার হোস্টেস এমন কী দুই বাংলার গানের জগতের নামকরা সংগীত ব্যক্তিত্বরা এর জন্য দায়ী।