সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৬১ থেকে ৫২ কেজিতে দীঘি

অনলাইন ডেস্ক :

ওজন নিয়ে কম কথা শুনতে হয়নি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। প্রকাশ্যে কথা শুনিয়েছেন নির্মাতা রায়হান রাফি। সেই ইস্যু থামলেও দীঘির নিজের সঙ্গে যুদ্ধ থামেনি। ওজন ইস্যুতে অবশেষে সফল এই নায়িকা। জানালেন, গত আটমাসে ৬১ কেজি থেকে ৫২ কেজি ওজনে নিজেকে নিয়ে এসেছেন। ওজন কমানো প্রসঙ্গে দীঘির ভাষ্য, এই আটমাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিং সহ আরও অনেককিছু। আর এখন সেই আমি একই ব্যক্তি, যে নিজেকে আরও শক্তিশালী প্রমাণ করার পরেও সবার ভালবাসা পাচ্ছি।

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল। দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।