সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আসছে ঈদে মুক্তি পাচ্ছে না ‘নেত্রী’

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল ভক্তদের জন্য মন খারাপের খবর, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না তাঁর ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমা। গেল কয়েক বছর ঈদ মানেই সিনেমা হলে ছিলেন অনন্ত। সবশেষ ঈদেও মুক্তি পেয়েছে তাঁর ‘কিলহিম’ সিনেমা। ঈদে সিনেমাটি মুক্তি না পাওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা বর্ষা জানিয়েছেন, ‘বেশ কিছু জটিলতায় সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাচ্ছে না।’

‘নেত্রী : দ্য লিডার’ সিনেমায় দেখা যাবে ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াত। এ ছাড়া ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত ও তুরস্কের অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। অনন্তের স্ত্রী বর্ষা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের উপেন্দ্র মাধব।