সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

দুই ছেলেকে নিয়ে ‘মা’ দেখতে চান পরীমণি

অনলাইন ডেস্ক :

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ গত শনিবার প্রিমিয়ার হলো ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির অভিনীত সিনেমা ‘মা’। আগামী শুক্রবার দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তাবে সিনেমাটি মুক্তির আগে পরিচালকের কাছে বিশেষ আবদার জানালেন পরীমনি। বললেন, সিনেমাটির প্রথম শো দেখার সময় পর্দার সেই ছোট্ট ছেলেটিও তার সঙ্গে চাই। রোববার (২১ মে) সকালে ‘মা’ সিনেমার সেই ছোট্ট ছেলেটির সঙ্গে নিজের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে পরিচালকের কাছে এমন আবদার জানালেন পরীমনি।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মা সিনেমার প্রধান এবং সর্ব কনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো- আমার কি ছেলে হবে! বাচ্চাটা কত বড় হয়ে গেছে, আমার খুব দেখতে ইচ্ছে করছে। আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকলো। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে ‘মা’ সিনেমার প্রথম শো-টা দেখতে চাই। মা আসছে ২৬ মে প্রেক্ষাগৃহে।’ আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। এতে পরীমনি ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য চৌধুরী ও শাহাদাত হোসেনসহ অনেকে।