সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সড়ক দুর্ঘটনায় তিন তারকাসহ ৫ জন আহত, দুজন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিন অভিনয় তারকাসহ পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ ও খাইরুল বাসার। নিশ্চিত হওয়া গেছে, দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোরে ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নাম্বারের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এই গাড়িতে ছিলেন ওই তারকারা।

গুলশান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।

নাজিফা তুষি, শরিফুল রাজ, খাইরুল বাশার বর্তমানে নিয়মিত অভিনয় করছেন নাটক ও ওয়েব সিরিজে।

শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে এই দুর্ঘটনা ঘটে।