সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কক্সবাজারে কী করছেন হানিফ সংকেত?

অনলাইন ডেস্ক :

নন্দিত নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেত বরাবরই দেশের ঐতিহ্য-ইতিহাস আর দৃষ্টিনন্দন স্থানগুলো টিভি পর্দায় তুলে ধরার চেষ্টা করেন ‘ইত্যাদি’র মাধ্যমে। এবার সেই রেশ মিলছে তার নির্মিত নাটকেও। জানা গেছে, এবার তিনি নাটক নির্মাণের জন্য উড়ে গেছেন পর্যটন নগরী কক্সবাজারে। নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’। এর অন্যতম তিন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ।

হানিফ সংকেত জানান, সামাজিক অবক্ষয়ের এই যুগে বিয়ে ভীতিতে আক্রান্ত যুবক ও যুবতীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের কাহিনি। নাটকটির সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। নাটকটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।