সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাসপাতালে অভিনেত্রী তমা মির্জা

অনলাইন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। জানা গেছে, বেশ কয়েকদিন টানা শুটিং ও সিনেমার প্রচারণায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তমা মির্জা।

এদিকে এবার ঈদে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা প্রেক্ষগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এরইমধ্যে সিনেমার গান ও ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। ‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।