সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কাজ থেকে সাময়িক বিরতিতে নাদিয়া

নিজস্ব প্রতিবেদক :

অভিনেত্রী সালহা খানম নাদিয়ার পরিবার একটি অনাকাক্সিক্ষত দুর্ঘটনার শিকার হয়েছে। ফলে কাজ থেকে সাময়িক বিরতিতে গিয়েছেন তিনি। ফেসবুকে অভিনেত্রী নিজেই বিষয়টি জানিয়েছেন। একই সঙ্গে নির্মাতাদের দেওয়া শিডিউল বাতিল করে ক্ষমাও চেয়ে নেন তিনি। নাদিয়া ফেসবুকে লেখেন, ‘আমার পরিবারের সঙ্গে একটি মারাত্মক দুর্ঘটনা হওয়ার কারণে আমি আগামী ১৫ দিন বা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমার সকল শিডিউল বাতিল করছি। আমার সময়সূচি বাতিল করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে, আমাকে একটু সময় দিন। আমি শিগগিরই আপনাদের কাছে ফিরে আসব। আমার পরিবারের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ খাইরান।’ তবে কী ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে নাদিয়ার পরিবার, সে বিষয়ে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি তিনি। তার পোস্টের কমেন্ট বক্সে অনেক সহকর্মী তাকে সাহস যুগিয়েছেন। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন নাদিয়া। কাজ করেছেন বহু নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্রে; পেয়েছেন পরিচিতি।