সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এমি’র মনোনয়নে এগিয়ে ‘সাকসেশন’

অনলাইন ডেস্ক :

বুধবার ৭৫ তম এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবারের আসরে সর্বোচ্চ ২৭টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘সাকসেশন’। মনোনয়নের দিক থেকে ‘সাকসেশন’-এর পরেই আছে ‘দ্য লাস্ট অব আস’। ড্রামা সিরিজটি ২৪টি মনোনয়ন পেয়েছে। এরপর আছে ‘দ্য হোয়াইট লোটাস’। ২৩টি মনোনয়ন পেয়েছে এই সিরিজটি। ‘টেড লাস্যো’ পেয়েছে ২১টি মনোনয়ন। মনোনয়ন ঘোষণা করার আগে ছোট প্রেজেন্টেশন দেখানো হয় হলিউড অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে।

এরপর একাডেমীর সভাপতি ফ্রাঙ্ক শেরমা সংক্ষিপ্তভাবে হলিউড রাইটার’স স্ট্রাইক প্রসঙ্গে কথা বলেন এবং দ্রুত ন্যায়সঙ্গত সমাধানের আশা প্রকাশ করেছেন। গত মে মাস থেকে হলিউডের লেখকেরা ধর্মঘট শুরু করেছেন। সাড়ে এগারো হাজার লেখক একসঙ্গে ধর্মঘটে নেমেছেন। বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবি আছে তাদের। ৭৫ তম এমির জমকালো আসর বসার কথা ১৮ সেপ্টেম্বর। সেদিনই জানা যাবে চূড়ান্ত বিজয়ীদের নাম। তবে এবারের আসর পিছিয়ে যেতে পারে হলিউড রাইটার’স স্ট্রাইকের কারণে। সূত্র: হিন্দুস্তান টাইমস