সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

অভিনয়ে ফিরলেন পরীমনি

অনলাইন ডেস্ক :

বেশ আগেই পরীমনি ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে নানা কারণে পোস্ট প্রোডাকশনের কাজ পেছায়। এরমধ্যে পরীমনির কোলজুড়েও আসে তার প্রথম সন্তান রাজ্য। ১১ মাসের রাজ্যকে নিয়েই কাটছে এ নায়িকার দিন-রাত। এদিকে বঙ্গ বিডি’র প্রযোজনায় ‘পাফ ড্যাডি’ এটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। এবার অনেক দিন পর পরীমনি এ ওয়েব সিরিজের ডাবিংয়ের মাধ্যমে কাজে ফিরলেন। সম্প্রতি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।

এ সিরিজের মাধ্যমে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। তার বাবা ছিলেন পুলিশ অফিসার। ছোটবেলায় বাবার পোশাক আর স্টাইল দেখে পুলিশ হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তা হয়ে ওঠেনি। বড় হয়ে পরীমনি হয়ে গেলেন রুপালি পর্দার নায়িকা। এর আগে এ নায়িকাকে পর্দায় বিভিন্ন রূপে দেখা গেছে। তবে এ সিরিজের মাধ্যমেই প্রথম পুলিশের চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজে পরীর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সজল।