সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জাহ্নবীর কান কামড়ে দিলেন বরুণ

অনলাইন ডেস্ক :

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। তার পরবর্তী সিনেমা ‘বাওয়াল’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। এটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। আগামী ২১ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। এরই মাঝে বরুণ-জাহ্নবীর একটি ছবি নেটিদুনিয়ায় ভাইরাল হয়েছে। কারণ ছবিটিতে জাহ্নবীর কান কামড়াতে দেখা যায় বরুণকে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রথমবার ‘বাওয়াল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। এ সিনেমার প্রচার অনুষ্ঠানে ছবিটি তোলা হয়, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

এ ছবিতে দেখা যায়, জাহ্নবী-বরুণের পরনে কালো রঙের পোশাক। পেছন থেকে জাহ্নবীকে জড়িয়ে ধরে আছেন বরুণ। আর এ মুহূর্তে জাহ্নবীর কান কামড়াতে দেখা যায় তাকে। মূলত, মজার ছলে জাহ্নবীর কান কামড় দেন বরুণ। কিন্তু নেটিজেনরা বিষয়টি নিয়ে ট্রল করছেন। এ নিয়ে চলছে জোর জল্পনা। নেটিজেনদের একজন লিখেছেন, ‘আমি জানি না কেন মানুষ বলছে, বরুণের এসব করা উচিত নয়। কারণ সে বিবাহিত। বরুণ অবিবাহিত থাকলেও এসব করা উচিত নয়।’ অন্যজন লিখেছেন, ‘এমন আচরণ করা বিবাহিত পুরুষদের জন্য ভয়ঙ্কর।’ আরেকজন লিখেছেন, ‘বরুণের বউ কি এখনো আছে?’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।