সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ছেলে রাজ্যকে নিয়ে রাজের আবেগঘন পোস্ট

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকছেন না দুজন। এ দিকে ছেলে রাজ্যও বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন পরীমীন। সব কিছু একা হাতে সামলাচ্ছেন এ চিত্রনায়িকা। এ নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন শরিফুল রাজ। অবশেষে প্রিয় সন্তানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন রাজ। মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছে করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখ বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বাকে একশ কোটি চুমু দিও।’

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি সে খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তান ধারণের বার্তা দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন তার। সে বছর ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।