সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জরিমানা দিয়ে ছাড়া পেলেন জিজি হাদিদ

অনলাইন ডেস্ক :

আমেরিকার জনপ্রিয় মডেলদের মধ্যে বর্তমান সময়ে জিজি হাদিদ অন্যতম। একাধিক বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র‌্যাম্পে হাঁটা হয়েছে তার। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে অংশগ্রহণ করেছিলেন জিজি। সেই উপলক্ষেই ছিলেন ফ্রান্সে। সেখান থেকে ফেরার সময়ে গাঁজা-সহ বিমানবন্দরে ধরা পড়েন জিজি। সঙ্গে ছিলেন তার খুব কাছের বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থি। ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয় জিজি হাদিদ ও তার বন্ধুকে। যদিও তাদের কাছে খুব কম পরিমাণেই মাদক ছিল বলে মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে ছাড়া পেয়ে যান তারা।

এর আগেও ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন সুপারমডেল। ইদানিং ব্যক্তিগত জীবনের কারণে একাধিক বার চর্চায় উঠে এসেছে জিজির নাম। হলিউডে কানাঘুষো, লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। যদিও প্রেমের কথা কখনও স্বীকার করেননি জিজি বা লিও কেউই। এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গেও বছর ছয়েক প্রেমের সম্পর্কে ছিলেন জিজি।