সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢাকায় আসছেন রমজান মিয়া

অনলাইন ডেস্ক :

হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘বার্বি’ তে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মডেল ও অভিনেতা রমজান মিয়া। ২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। আর এ উপলক্ষে সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে ঢাকায় আসছেন রমজান মিয়া। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ২০ জুলাই সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় সিনেমার প্রিমিয়ার শোতে রমজান উপস্থিত থাকবেন। ওয়ার্নার ব্রাদার্সের ‘বার্বি’ সিনেমাটি নির্মাণ করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় দেখা যাবে মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিংকে। সিনেমায় ‘দক্ষিণ এশিয়ান কেইন’ চরিত্রে অভিনয় করেছেন রমজান মিয়া। রমজানের মা-বাবা বাংলাদেশি। কিন্তু তার জন্ম যুক্তরাজ্যে।

সংগীত ও নৃত্যে পড়াশোনা শেষ করে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন রমজান। পরে অভিনয়ে নাম লেখান এই অভিনেতা। রমজানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোস্ট স্টোরিজ’। ২০১৬ সালে ব্রিটিশের ভৌতিক এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। অ্যান্ডি নাইম্যান ও জেরেমি ডায়সনের নির্মিত ওই সিনেমায় এসথার গুডম্যান নামের এক নারীর প্রেমিকের ভূমিকায় অভিনয় করেন রমজান। এরপর ‘এনোলা হোমস টু’, ‘লিগেসি’, ‘নাকা’সহ হলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন ২৯ বছর বয়সী এই অভিনেতা।