সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

জেলা প্রতিনিধি :

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে উপস্থিত থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। মঙ্গলবার (৩১ আগষ্ট) ওই বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ তথ্যটি নিশ্চিত করেছেন। পরীক্ষায় শতভাগ উপস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ সেশনজট নিরসনে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ১৮-১৯ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া শুরু করেছি। পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে চলবে এবং এ সেশনের পরীক্ষা শেষে ১৯-২০ সেশনের পরীক্ষা অনুরূপভাবে অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৭ আগস্ট করোনায় আটকে থাকা পরীক্ষাগুলো পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ২০১৯ ও ২০ সালের পরীক্ষাগুলো শুরু করতে স্ব-স্ব বিভাগের একাডেমি কমিটিকে সময়সূচী গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। এদিকে ২০১৯ সালের বাকি থাকা পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ ২০২০ সালের পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।