সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কাস্টমসের অডিট কমিশনার এনামুলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের বর্তমান কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩১ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলায় তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকা থাকার অভিযোগ আনা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে ২০২২ সালের নভেম্বর থেকে অনুসন্ধানে নামে দুদক। এরপর ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, তার বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল। রাজধানীর রামপুরা ও আফতাবনগরসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে জমি ও ফ্ল্যাট কেনা এবং অবৈধভাবে লাখ লাখ টাকা বিদেশে পাচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

—–ইউএনবি