সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের কার্যক্রম আবারও শুরু

বারবার ভোল্টেজ ওঠানামার কারণে বিকল হয়ে পড়ে চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন।

এরপর ১০ দিন বন্ধ থাকার পর আবারও চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) সচল হয়েছে।

রবিবার (৬ আগস্ট) আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৭ জুলাই থেকে পাসপোর্ট অফিসের এভিআর মেশিন পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পুরো সার্ভার। বিষয়টি ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে কয়েকজন প্রকৌশলীদের পাঠানো হয়।

তিনি আরও বলেন, বেশ কয়েকবার চেষ্টার পর ৬ কার্য দিবস শেষে সচল হয় না এভিআর মেশিন। পরে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের প্রকৌশলীরা এসে মেশিন পরিবর্তনের পর সার্ভার চালু হয়েছে।

আব্দুস সাত্তার বলেন, মেশিনটি নষ্ট হয়েছে ১০ দিন হচ্ছে। তবে আমাদের সরকারি হিসেবে ৬ কার্যদিবস পাসপোর্ট অফিসের কোনো কার্যক্রম আমরা এভিআর মেশিনের জন্য করতে পারিনি। যার কারণে সেবা প্রত্যাশীরা একটু সাময়িক সমস্যায় ছিল। আমরা চেষ্টা করছি খুব দ্রুত সব সমস্যা নিরসনের। নতুন করে আর কোনো জটিলতা নেই।

তিনি আরও বলেন, অফিসের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর থেকে আমরা ২ শতাধিক সেবাপ্রত্যাশীদের ইতোমধ্যে সেবা প্রদান করেছি।

—-ইউএনবি