সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ডিজিটাল নিরাপত্তা আইন বদলে হচ্ছে ‘সাইবার নিরাপত্তা আইন’

ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে নতুন নাম হচ্ছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩। আজ সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগের আইনে জেল-জরিমানা ছিল। কিন্তু এই আইনে শুধু জরিমানা থাকবে।

আইনমন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে যেসব ধারা ছিল, সেই ধারা রেখেই তা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখানে বহু ধারা সংশোধন হয়েছে। এটার আজকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে।’

আইনটিতে কি ধরনের সংশোধন আনা হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমি এটুকু বলতে পারি- ডিজিটাল নিরাপত্তা আইনের যে সংশোধন হচ্ছে তাতে আপনারা সবাই খুশি হবেন।’

—-ইউএনবি