সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক :

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অনন্ত চার সিরিয়ান সেনা নিহত হয়েছে। আরও চারজন আহত হয়েছে। দেশটির রাজধানী দামেস্কে সোমবার (৭ আগষ্ট) ভোরে এ হামলা করা হয়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা এ তথ্য জানায়। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়, গত ‘রোববার দিবাগত রাত ২ টা ২০ মিনিটে ইসরায়েলি বাহিনী দখলকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের আশেপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালায়।’এতে আরও বলা হয়, হামলায় চার সেনা নিহত এবং চারজন আহত হয়েছে।

প্রতিবেদনে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতিরও রিপোর্ট করেছে এবং বলেছে যে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে। ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করা শুরু করার পর থেকে সিরিয়ায় ইরানের প্রভাব বেড়েছে।