সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

জাকারবার্গ-ইলন মাস্কের লাইভ সম্প্রচার হবে এক্সে

অনলাইন ডেস্ক :

সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে মল্লযুদ্ধে নামার ঘোষণা দিয়েছিল ‘এক্সের’ (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) কর্ণধার ই্লােন মাস্ক। এবার এই লড়াই এক্সে লাইভ স্ট্রিম করা হবে বলে জানান তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি ‘মিক্সড মার্শাল আর্ট কেইজ ম্যাচে’ মুখোমুখি হবেন এই ২ সোশ্যাল মিডিয়া মোগল। গত রোববার সকালে এক্সে এক পোস্টে মাস্ক বলেন, ‘জাক বনাম মাস্কের লড়াই এক্সে লাইভ-স্ট্রিম করা হবে এবং এ থেকে যা আয় হবে তা দাতব্য প্রতিষ্ঠানে যাবে।’ এর আগে মাস্ক জানিয়েছিলেন যে, তিনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং সারাদিন ভারোত্তোলন করছেন। এই লড়াইয়ের বিষয়ে এক্সের একজন ব্যবহারকারী জানতে চাইলে মাস্ক বলেন, ‘এটি যুদ্ধের একটি সভ্য রূপ।

পুরুষরা যুদ্ধ পছন্দ করে।’ তবে মাস্কের পোস্টের বিষয়ে রয়টার্সকে কিছু জানায়নি মেটা। গত ২০ জুন ৫১ বছর বয়সী মাস্ক এক পোস্টে জানিয়েছিলেন যে, তিনি জাপানি মার্শাল আর্ট জিউজিৎসুতে পারদর্শী জাকারবার্গের সঙ্গে একটি ‘কেইজ ম্যাচে’ লড়াই করতে প্রস্তুত। এর একদিন পর ৩৯ বছর বয়সী জাকারবার্গ ইনস্টাগ্রামে তার মার্শাল আর্টের ম্যাচ জেতার ছবি পোস্ট করে মাস্কের উদ্দেশে বলেন, ‘লোকেশন পাঠান’। উত্তরে মাস্ক লেখেন, ‘ভেগাস অক্টাগন’। যেখানে মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।