সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে আরও ৬ মাস

ব্যবসায়ীরা প্যাকেটজাত সয়াবিন তেলের শতভাগ বাজারজাত করার জন্য এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় সরকার আরও ৬ মাস খোলা সয়াবিন তেল বিক্রির অনুমতি দেবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, উক্ত ৬ মাসের পর বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খোলা সয়াবিন তেলের বিপণন নিষিদ্ধ করার বিষয়ে একটি সচেতনতামূলক সভার আয়োজন করে। সোমবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসায়ীরা জানান, তারা খোলা সয়াবিন তেলের বাজারজাতকরণ নিষিদ্ধ করার বিষয়ে একমত হলেও এখন তাদের সামর্থ্য অনুযায়ী শতভাগ প্যাকেটজাত সয়াবিন তেল বাজারজাত করতে প্রস্তুত নন।

সফিকুজ্জামান বলেন, ‘আমরা অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সচেতনতা তৈরি করে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করতে চাই।’

তিনি শতভাগ প্যাকেটজাত সয়াবিন তেল বাজারজাতকরণের সক্ষমতা অর্জনের বিস্তারিত পরিকল্পনাসহ ৭ দিনের মধ্যে কোম্পানিগুলোর কর্মপরিকল্পনা দিতে ব্যবসায়ীদের বলেন।

—ইউএনবি