সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

আগের আইনের মামলা নতুন আইনে নিষ্পত্তির চেষ্টা করা হবে: আইনমন্ত্রী

ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বদলে সাইবার নিরাপত্তা আইন করছে সরকার।

তিনি বলেন, তবে আগের আইনে হওয়া মামলা নতুন আইনে নিষ্পত্তির চিন্তা-ভাবনা হচ্ছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।

তিনি বলেন, নতুন আইনে শাস্তি কমানো হয়েছে, আগের আইনের অপরাধের মামলা নতুন আইনে নিষ্পত্তির চেষ্টা করা হবে।

এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলাগুলো চলবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘সেগুলো নিয়ে আমরা চিন্তা-ভাবনা করব। পুরনো আইনে যে অপরাধগুলো করা হয়েছে, পুরনো আইনের শাস্তি আদালত দিতে পারেন। কিন্তু সেখানে আমরা চিন্তা-ভাবনা করব।’

তিনি আরও বলেন, ‘এ আইনে অনেকাংশ কমানো হয়েছে। সেই কমানোটাই সরকার ও আইন সভার উদ্দেশ্য। সেই কমানোটা যাতে বাস্তবায়ন করা হয় সেই চেষ্টাটা আমরা করব।’

—ইউএনবি