সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

নৌ-পথের নিরাপত্তায় পদ্মা-মেঘনায় বিশেষ অভিযান

নৌ-পথের নিরাপত্তা আরও জোরদার করতে পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী ৮টি বাল্কহেড জব্দ ও ২১ টির বিরুদ্ধে মামলা দিয়েছে নৌ-পুলিশ।

নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৯ আগষ্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের মেঘনা মোহনা থেকে মাদারীপুরের শিবচর পর্যন্ত অভিযানে অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) ভোররাত পর্যন্ত চলে এই অভিযান।

অভিযান চলাকালীন সময়ে অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশের সাড়ে ছয় হাজার নৌ-পথের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান।

এর আগে মুন্সীগঞ্জে রাতে বাল্কহেডের কারণে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়।

নৌ পথে বাল্কহেডের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিকুজ্জামান ও হেডকোয়ার্টারের পুলিশ সুপার আহাদুজ্জামানসহ নৌ-পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা অভিযানে অংশ নেন।

—-ইউএনবি