সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

প্রয়োজনে ডিম আমদানি করা হবে: মন্ত্রী

ফাইল ছবি

ডিমের দাম না কমলে সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ডিম আমদানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিমের দাম নির্ধারণ করলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যাবে।’

রবিবার (১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা শহরের বিভিন্ন পাইকারি বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করছেন।

তিনি বলেন, ‘ডিম আমদানি বাণিজ্য মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়। ডিম আমদানির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলেই ডিম আমদানির বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।’

চিনির দাম নিয়ে টিপু মুনশি বলেন, ‘চিনিবোঝাই জাহাজ আসতে দেরি বা খালাসসংক্রান্ত জটিলতার কারণে চাহিদা মেটাতে আমরা স্থানীয় বাজার থেকে চিনি সংগ্রহ করছি।’

কোটার মাধ্যমে ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি মাসে তিনি ভারতে যাচ্ছেন এবং ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

—ইউএনবি