সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বাস-ট্রাকের আয়ুষ্কাল নির্ধারণ স্থগিত করায় জাতীয় কমিটির উদ্বেগ

বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ এবং দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এ ধরনের পদক্ষেপের কারণে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার মাত্রা বাড়বে বলেও আশঙ্কা করেছে সংগঠনটি।

রবিবার (১৩ আগস্ট) সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেছেন।

জনস্বার্থে অবিলম্বে এই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।

তারা বলেন, সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা এড়াতে সরকার এর আগে যে দুটি সিদ্ধান্ত নিয়েছে তা যৌক্তিক। এর মধ্যে একটি হলো- বাস ও ট্রাকের অর্থনৈতিক জীবনকাল নির্ধারণ করে ২০ বছরের বেশি সময় ধরে চলা বাস এবং ২৫ বছরের বেশি সময় ধরে চলা ট্রাকগুলোকে নিষিদ্ধ করা।

অন্যটি হলো- গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমন ও করিমনসহ ছোট যানবাহন চলাচল নিষিদ্ধ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সোচ্চার এবং আন্তরিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হঠাৎ করে এমন দুটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত স্থগিত করায় সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান।

—-ইউএনবি