সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কক্সবাজারে র‍্যাব পরিচয়ে পর্যটককে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

কক্সবাজারে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে পর্যটকে ধর্ষণ, চাঁদাবাজি ও মূল্যবান জিনিসপত্র লুট করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১২ আগস্ট) দিবাগত ২টার দিকে শহরের বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌধুরী পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে জাহিদ ও একই এলাকার আব্দুল লতিফের ছেলে সানোয়ার হাসান উরফে সনি।

রবিবার (১৩ আগস্ট) দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী জানান, র‌্যাব পরিচয় দিয়ে একদল লোক শহরের বিভিন্ন স্থানে যানবাহন আটকে ছিনতাই ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেন। এসময় এক সিএনজির যাত্রী ফজল করিমের কাছ থেকে টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর তারা বাসটার্মিনাল ‘রাজা গেস্ট হাউজে’ ফিরে যায়। ওই গেস্ট হাউজের একটি কক্ষে এক পর্যটক অবস্থান করছিলেন। পরে তারা ওই পর্যটককে র‍্যাব পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

তিনি জানান, পরে ওই পর্যটক অভিযোগ দিলে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব। পরে কটেজের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে জিজ্ঞাসাবাদে করা হলে ধর্ষণের সত্যতা পাওয়া যায়।

তিনি আরও বলেন, র‌্যাব পরিচয়দানকারী দুইজন একটি কটেজে অবস্থান করছিলেন এই রকম খবর আসে আমাদের কাছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদ ও সনিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেন।

—-ইউএনবি