সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কেকের প্যাকেটে ৩ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১

জেলা প্রতিনিধি, সাভার :

ঢাকার সাভারে অভিনব কায়দায় কেকের প্যাকেটে করে অ্যামফিটামিন বা ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় আব্দুল্লাহ আল মামুন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভারের আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক হারুন-অর-রশীদ।
এর আগে, শুক্রবার (১১ আগস্ট) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আব্দুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্দি দেত্তপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত কলিম উদ্দিন।

এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশীদ এ প্রতিবেদককে জানান, শুক্রবার (১১ আগস্ট) মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজ সংলগ্ন সড়কে ডিউটি প্রদানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় মাদক বেচাকেনা করছে একটি চক্র।

পরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে মামুন নামে এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করে। পরে তাকে তল্লাশি করে ড্যান কেকের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১১০০ শত অ্যামফিটামিন বা কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩,৩০০০০ (তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুনের সঙ্গে থাকা সুজন নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।

তবে গ্রেফতার হওয়া মামুনের নামে টাঙ্গাইলের বিভিন্ন থানায় আরও ছয়টি মাদক মামলা রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন-অর-রশিদ আরও বলেন, মামুন দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে মাদক এনে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। শনিবার সকালে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি তার সঙ্গে পলাতক সুজন নামে অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।