সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

১৬ দিন পর ফের উৎপাদন শুরু রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে

কয়লা সংকটে বন্ধ থাকার ১৬ দিন পর ফের উৎপাদনে গেল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র। সোমবার (১৪ আগস্ট) বিকাল থেকে উৎপাদন শুরু হয়েছে।

উৎপাদিত ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.)লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাক (ডিজিএম) মো. আনোয়ার উল আজিম বলেন, সোমবার বিকাল ৩টা থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। বিকাল থেকে উৎপাদিত ৪০০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।

১৩ (আগস্ট) ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস।

তিনি আরও বলেন, চলতি মাসেই ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আরও দুইটি জাহাজ মোংলা বন্দরে আসার সিডিউল রয়েছে।

গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর সাড়ে সাত মাসে ৬ বার বন্ধ হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি।

উৎপাদন শুরু পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ ও জুলাই ৩০ জুলাই বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি।

—-ইউএনবি