সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কেরাণীগঞ্জে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৭

ঢাকার কেরাণীগঞ্জে একটি রাসায়নিক গুদামে আগুন লেগে শিশুসহ একই পরিবারের চারজন মারা গেছে। এসময় সাতজন আহত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৪টায় মডেল থানার গদারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- জেসমিন আক্তার রাত্রি (৩০) ও তার মেয়ে ইশা (১৮), মিনা আক্তার (২০) ও তার মেয়েশিশু তায়েবা।

এছাড়া মিনার স্বামী সোহাগ, পারুল, হানিফ ও তানিহাসহ আরও সাতজনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি আছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের চিকিৎসা চলছে।

ঘটনার সময় বিষাক্ত রাসায়নিকের গন্ধে আশপাশের এলাকার শতাধিক মানুষ অসুস্থ হয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ঢাকা দক্ষিণের দায়িত্বে থাকা) সামসুজ্জামান জানান, ভোররাত ৪টায় আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘন্টার চেষ্টায় ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

—ইউএনবি