সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ঢাকায় সাঈদীর গায়েবানা জানাজা হবে না: ডিএমপি প্রধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক মঙ্গলবার (১৫ আগস্ট) বলেছেন, যুদ্ধাপরাধের আসামি ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা রাজধানীতে হতে দেওয়া হবে না।

সোমবার রাতে জামায়াত-শিবিরের হামলা-ভাঙচুরের কথা বিবেচনা করে অনুমতি দেওয়া হবে না বলে জানান তিনি।

আজ সকালে রাজধানীর মিন্টু রোডে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ও পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন।

ডিএমপি প্রধান বলেন, ফজরের নামাজের পর জামায়াত-শিবিরের কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল এলাকা দখল করে এবং সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ করে।

ঢাকার শাহবাগে বিএসএমএমইউর সামনে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে বাধ্য হয়।

এর আগে সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেলোয়ার হোসেন সাঈদী।

—-ইউএনবি