সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার এক আসমিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে রাজধানীর বাড্ডা এলাকা থেকে র‌্যাব-৫ ও র‌্যাব-১ এর যৌথ একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার কাউসার আলী (৩৯) জেলার নাচোল উপজেলার চৌপুকুরিয়া এলাকার সাইদুর রহমানের ছেলে।

আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

তিনি বলেন, কাউসার আলী গত ১২ আগস্ট গভীর রাতে তার শয়নকক্ষে ঘুমিয়ে থাকা ৪ বছরের শিশুটিকে হাত দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে কাউসার পালিয়ে যায়। পর দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের করেন।

কাউসার আলী শিশুটির আপন খালু বলে উল্লেখ করেন তিনি।

রিয়াজ শাহরিয়ার বলেন, মামলার এজাহার ও গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তি করে র‌্যাব-৫ এর একটি দল ঘটনার ছায়াতদন্ত শুরু করে। নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর বাড্ডা থানার পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকা থেকে র‍্যাব-৫ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১ এর মেজর মোহাম্মদ মাসুদ হায়দার এবং র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।

কাউসার আলীকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি