সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

তুরস্কে বাস দুর্ঘটনায় ১২ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক :

তুরস্কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। সোমবার (২১ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মধ্য তুরস্কের ইয়োজগাট শহরের গভর্নর মেহমেত আলী ওজকান বলেন, বাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ইয়োজগাট শহরের পাশের একটি খাদে পড়ে বিধ্বস্ত হয়।

বাসটি ইয়োজগাট থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) পূর্বের শহর সিভাস থেকে ইস্তাম্বুলে যাচ্ছিল।

ওজকান আরও বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন যাত্রী মারা যান এবং একজন পরে হাসপাতালে মারা যান।

তিনি জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ওজকান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। চালকের ‘অবহেলায়’ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।