সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

কক্সবাজারের হোটেল থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার

কক্সবাজার শহরের হলিডে মোড়ের একটি আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাইফ উদ্দিন শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা। ছাত্রলীগের সাবেক এ নেতা দীর্ঘদিন ধরে পৌর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকালে সাইফ উদ্দিন ও আরেকজন ব্যক্তি হোটেলের ২০৮ নম্বর কক্ষে উঠেন। কিন্তু হোটেলে নাম ঠিকানা এন্ট্রি করেন শুধু সাইফ উদ্দিন। পরের দিন সকালে তার লাশ পাওয়া যায়। সঙ্গে থাকা ব্যক্তি কখন হোটেল থেকে বের হয়ে যান সেটি তারা জানেন না।

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, শরীরে অনেকগুলো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতও বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে।

পরিবারের লোকজন ও স্বজনরা জানান, শহরের বিভিন্ন হোটেলে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন সাইফ। কিন্তু কারো সঙ্গে বিরোধ ছিল না। তাকে হোটেলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখলে তার সঙ্গে কারা উঠেছিলেন হোটেলে সেটি বের হয়ে আসবে।

এদিকে ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র মাহবুবুর রহমান।

—-ইউএনবি