সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

হবিগঞ্জে বিএনপির ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের শায়েস্তানগর এলাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দুইটি মামলা করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দুটি করা হয়।

মামলা দুটিতে হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম পুলিশ অ্যাসল্ট এবং এসআই ওয়াহেদ গাজী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শনিবার (১৯ আগস্ট) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালনকালে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ কমপক্ষে ১০ পুলিশ এবং ১৫০ জন বিএনপি নেতা-কর্মী আহত হন।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

—-ইউএনবি