সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নারী সহকর্মীর আপত্তিকর ছবি নেটে ছড়িয়ে দেয়ার হুমকি গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

নারী সহকর্মীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করায় একজনকে মঙ্গলবার (২২ আগষ্ট) রাতে গ্রেফতার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেফতারকৃতের নাম মোঃ ইমদাদুল হোসেন ইমন(২২)।

এপিবিএন সূত্র জানায়, বিগত চার বছর যাবৎ ঢাকার জাপান গার্ডেন টোকিও স্কয়ার মার্কেটে সেলস গার্লের চাকুরি করতো মোঃ ইমদাদুল হোসেন ইমন। একই দোকানে সেলসম্যানের চাকুরি করতো ভিকটিম নারী। আনুমানিক ২ মাসে আগে ইমন এর চাকুরি চলে যায়। তার চাকুরি চলে যাওয়ায় সে ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়ে ভিকটিমের ইমো আইডি থেকে ছবি সংগ্রহ করে তা এডিট করে অশ্লীল ভাবে বিকৃত করে “চটি গল্পের জগৎ“ ম্যাসেঞ্জার আইডি থেকে ভিকটিমের ম্যাসেঞ্জার আইডিতে প্রেরণ করে।

পরবর্তীতে ভিকটিম আইনগত সহায়তা চেয়ে জাতীয় জরুরী সেবা “৯৯৯“ এ কল করে অভিযোগ জানায়। অভিযোগে ভিত্তিতে এপিবিএন এর একটি দল আসামীকে গ্রেফতার করে।

ধৃত আসামীকে ২৩ আগস্ট হাজারীবাগ থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা কারা হয়েছে।