সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

সোনামসজিদ সীমান্তে যুবক আটক, অস্ত্র ও গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ সীমান্তে অস্ত্রপাচারের অভিযোগে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে আটকের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক আব্দুল্লাহ প্রান্ত (২১) পাবনা জেলার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলন আলির ছেলে।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে সোনামসজিদ বিওপিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, অস্ত্র পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় একটি আম বাগানে বিজিবির অভিযান চালায়। এসময় একটি অটোরিকশা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আব্দুল্লাহ প্রান্তকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

—-ইউএনবি