সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিশ্বে করোনায় সাড়ে ৪৫ লাখ মানুষের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

সারা বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ৫০ হাজার ৯৪৮ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার ২৫৪ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৩৭ কোটি ৪ লাখ ১৬ হাজার ১৭২ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৪৪ হাজার ২৭০ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৪৩ হাজার ৫৯৪ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮২ হাজার ৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৮ লাখ ৩০ হাজার ৭১২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩ কোটি ২৯ লাখ ২ হাজার ৩৪৫ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৯১৬ জনে।