সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঘূর্ণিঝড় আইডায় সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রে অন্তত ৪৬ জনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ঘূর্ণিঝড় আইডার প্রভাবে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সিসহ ছয় অঙ্গরাজ্যে মারা গেছে অন্তত ৪৬ জন।

হারিকেন, ব্যাপক বন্যা এবং দাবানল বেড়ে যাওয়া-সবই জলবায়ু সংকটের আলামত বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জলবায়ু সংকট মোকাবিলায় ঐতিহাসিক বিনিয়োগ প্রয়োজন বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিউজার্সিতে ২৩ জনে মৃত্যুর খবর জানিয়েছে। শহরের গভর্ণর ফিল মারফি জানিয়েছেন, বন্যার পানিতে গাড়িতে আটকে বেশিরভাগ মৃত্যুই হয়েছে। বাড়িতে পানি ঢুকেও অনেকে মারা গেছেন। নিউ ইয়র্ক সিটিতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগই মারা গেছে কুইন্সে।

নিউ ইয়র্ক ও নিউ জার্সি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্যার কারণে নিউ ইয়র্ক শহরের প্রায় সব সাবওয়ে লাইন বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি নয়, এমন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। স্থগিত হয়েছে অসংখ্য বিমান ও ট্রেনের যাত্রাও।