সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

দাগনভূঞায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী :

দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর ১১ মামলার সাজা ও পরোয়ানাভুক্ত ১ আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।
ধৃত আসামী দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে কামাল উদ্দিন (৬৪)।

পুলিশ জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে ১১ টি সিআর মামলায় সাজা ও পরোয়ানা রয়েছে। সে দীর্ঘ ২১ বছর ধরে আত্মগোপনে ছিল। সে রাজধানীতে অবস্থান করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দাগনভূঞা থানার এসআই মোঃ ফরহাদ কালাম সুজন ও এএসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনাকালে রাজধানীর খিলক্ষেত এলাকা হতে তাকে গ্রেফতার করে দাগনভূঞা থানায় নিয়ে আসে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন জানান, ধৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।