সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নির্বাচনের আগে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি আইজিপির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৭ আগস্ট) বরিশাল পুলিশ লাইন্সে বরিশাল ইউনিট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা পুলিশের রয়েছে।

তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করেছে এবং নির্বাচনের আগে ইসির নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করবে।

হবিগঞ্জে পুলিশের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তিনি ব্যক্তিগতভাবে তাকে দেখতে গিয়েছিলেন এবং ভুক্তভোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আহত হলে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা দেওয়া হবে। হামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে এনেছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

—–ইউএনবি